‘ বৃশ্চিকচক্র ‘ ও ‘ নিষাদ ‘ এর পর লেখিকার আবারও একটা unputdownable তবুও অনালোচিত স্বল্পায়তন থ্রিলার পড়া শেষ হল। পড়তে পড়তে কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। গল্পের অসম্ভব গতি শেষ অব্দি বসিয়ে রেখেছিল। ফলত, one sitting এই বইটা পড়া শেষ হয়ে গেল।
কলেজ জীবনের চার বন্ধু রঞ্জন, রায়া, দীপ্ত ও সমীরণের reunion হয় তাজপুরের সমুদ্র সৈকতে। সেখানে রঞ্জন জানায় যে, তাদেরই কলেজের এক নিখোঁজ হয়ে যাওয়া সহপাঠীর কঙ্কাল উদ্ধার হয়েছে তাদেরই কলেজের পেছনের পরিত্যক্ত বাগান থেকে ১২ বছর পর। সেই মৃত্যু রহস্যের উন্মোচন করতে গিয়ে প্রকাশ পায় অনেক পুরোনো হিসেব নিকেশ। প্রেম, প্রত্যাখ্যান, স্বার্থপরতা, নির্যাতন এবং সবশেষে বন্ধুত্বের অমর্যাদা সব কিছু নিয়ে এক জমজমাট টানটান থ্রিলার।
ঘটনার ডিটেলিং থেকে শুরু করে খুব স্বল্প পরিসরে খুনীর উদ্দেশ্য, খুন সব কিছু নিয়ে এরকম নিখুঁত বর্ণনা খুব কম থ্রিলারে পেয়েছি এযাবৎ…এই কৃতিত্ব অবশ্যই লেখিকার। দর্শনা বোস সিরিজ ছাড়াও লেখিকার অন্যান্য লেখার সাথে পরিচিত হওয়ার জন্য এই বইটা পড়া যায়।
ধন্যবাদ
