Sale!

ব্রহ্মাণ্ড ছিল না যখন – শাক্ত ভাবনায় সৃষ্টিতত্ত্ব – Bramhanda Chilo Na Jakhan – Shakto Bhabnay Srishtitatwa | A bengali mythological non-fiction by Arghya Dipta Kar

Original price was: ₹450.00.Current price is: ₹337.50.

Only 2 left in stock

ব্রহ্মাণ্ড ছিল না...

Loading...

Description

আমাদের বর্তমান গ্রন্থের বিষয় শাক্ত পুরাণ ও তন্ত্রাদিতে বর্ণিত সৃষ্টিতত্ত্ব। শক্তি বা দেবীভাবনাকে কেন্দ্র করে যে সমস্ত উপাসনা ও সাধনধারা রয়েছে, তৎসম্বন্ধীয় গ্রন্থগুলোতে জগতের উৎপত্তি কীভাবে বর্ণিত; এবং সেই জগৎসৃষ্টিপক্রিয়ায় দেবীর স্থান ও ভূমিকা কী এই নিয়েই এখানে আলোচনা করা হবে। শাক্ত ধর্ম সম্বন্ধীয় পৌরাণিক আখ্যান কিংবা দার্শনিক সিদ্ধান্ত, সমস্ত কিছুকে তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে রেখে পর্যবেক্ষণ করা হবে। তবে এই প্রসঙ্গে মনে রাখা উচিত যে শক্তিবিষয়ক হলেই কোনও আখ্যান বা দার্শনিক সিদ্ধান্ত ‘শাক্ত’ পদবাচ্য হয় না। মূলস্রোতীয় পুরাণে বহুস্থানে দেবী বা শক্তির উপস্থিতি দেখা যায়। কৃষ্ণজন্ম আখ্যানে দেবী নিদ্রা বা যোগমায়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিংবা শিবের দাম্পত্য জীবনমূলক আখ্যানগুলোর সমস্তটাই সতী বা পার্বতীকে ঘিরে‌। বিশেষ করে কালিদাসকৃত কুমারসম্ভবম্-এ পার্বতী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তা বলা বাহুল্য। কিন্তু তৎসত্ত্বেও এগুলোকে ‘শাক্ত’ আখ্যান বলা চলে না। তার কারণ, এখানে শক্তির যাবতীয় কার্য বিষ্ণু কিংবা শিবের অনুগতা দাসী, ভক্ত, সেবিকা, উপাসিকা, প্রেয়সী কিংবা পত্নী রূপে। দার্শনিক সিদ্ধান্তের ক্ষেত্রেও দেখা যায় যে বৈষ্ণব পাঞ্চরাত্র কিংবা শৈবাগমে বর্ণিত সমস্ত সৃষ্টিতত্ত্ব শক্তিবাদভিত্তিক‌। পরবাসুদেব কিংবা পরমশিবের সঙ্গে অভিন্না শক্তিই সমস্ত সৃষ্টির মূল। কিন্তু তবু এগুলো প্রকৃত অর্থে ‘শাক্ত’ নয়, কারণ পরমকারণরূপী দেবতার সঙ্গে শক্তি অভিন্ন রূপে যুক্ত থাকলেও পরতত্ত্ব এখানে শক্তিবিশিষ্ট বিষ্ণু বা শিব। যদিও আমরা গ্রন্থের অধ্যায়গুলোতে দেখব যে অদ্বৈতবাদী শৈবদর্শনে শিব ও শক্তির অভেদত্বের ভিত্তিতে স্থানবিশেষে শক্তিকেও পরম কারণ বলে স্বীকার করা হয়েছে, তবু শৈবাগমের মৌলিক সিদ্ধান্তে শক্তিযুক্ত শিবই পরতত্ত্ব।

বইটির ছত্রে ছত্রে লেখকের সুচারু বিশ্লেষণ পদ্ধতি এবং পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাঠকদের মুগ্ধ করবে বলেই আমরা আশা রাখি।

Additional information

Weight 0.5 g
Dimensions 12 × 2 × 22 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

এই বইয়ের রিভিউগুলো পড়ুন

পাঠ প্রতিক্রিয়া – পাতালকুহেলি – টুয়া চক্রবর্ত্তী অধিকারী

উপন্যাস : পাতালকুহেলিলেখক : অভিষেক চট্টোপাধ্যায়প্রকাশনা : বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনদাম : ৪৫০ টাকা Avishek Chattopadhyay স্যার, কি লিখেছেন। দিনের বেলা পড়ার সময়…
Read More

পাঠ প্রতিক্রিয়া – নিহত হ‌ওয়ার আগে ও পরে – Malory Irsha Chakraborty

বই- নিহত হওয়ার আগে ও পরেলেখিকা- পিয়া সরকারপ্রকাশক- বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনমূদ্রিত মূল্য- ২০০/- একটা ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন পচা ডোবা থেকে উদ্ধার হল…
Read More

পাঠ প্রতিক্রিয়া – নিহত হ‌ওয়ার আগে ও পরে – Sougata Bera

📕 নিহত হ‌ওয়ার আগে ও পরে✍️পিয়া সরকার🖨️বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন🏷️ INR 200/- অনেকদিন ধরেই চাইছিলাম একটু অন্য স্বাদের থ্রিলার পড়বো, মানে কে খুনি?…
Read More

পাঠ প্রতিক্রিয়া – নিষিদ্ধ নগরীর ঈশ্বর – Saptaswa Mishra

বই-নিষিদ্ধ নগরীর ঈশ্বরলেখক-অভিষেক মিত্রবেঙ্গল ট্রয়কা পাবলিকেশনমুদ্রিত মূল্য-২৪৯ টাকা লেখক তার এই বইতে চীন দেশের ৫০ জন দেবদেবীর কথা তুলে ধরেছেন। তাদের নিয়ে…
Read More

পাঠ প্রতিক্রিয়া – রৌরব – Dipankar Bhadra

❀ রৌরব / রজত শুভ্র কর্মকার❀ বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন / ১৯০ টাকা❀ প্রচ্ছদ: কৃষ্ণেন্দু মন্ডল❀ অলংকরণ: লেখক স্বয়ং 🙏‘রৌরব‘ — বিষ্ণুপুরাণ, ভাগবত…
Read More

পাঠ প্রতিক্রিয়া – নিঝুমগড়ের আতঙ্ক – Aniruddha Dey

বইয়ের নাম – নিঝুমগড়ের আতঙ্কলেখক – সতীর্থ দেপ্রকাশক – বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনমূল্য – ২৭৫ টাকা ঝাড়খণ্ড লাগোয়া নিঝুমগড়ের জঙ্গলে নাকি এক হিংস্র…
Read More
পাঠকরা এই বইগুলোও পছন্দ করেন। আপনিও একসঙ্গে নিতে পারেন
ব্রহ্মাণ্ড ছিল না যখন - শাক্ত ভাবনায় সৃষ্টিতত্ত্ব - Bramhanda Chilo Na Jakhan - Shakto Bhabnay Srishtitatwa | A bengali mythological non-fiction by Arghya Dipta Kar
জীবন ও মৃত্যু রহস্য এবং অন্যান্য - Jibon O Mrityu Rahasya ebong Onyanno | Bengali Mythological Non-fiction Book by Arit Chakraborty
নিষিদ্ধ নগরীর ঈশ্বর - Nisiddha Nagarir Iswar | Bengali Mythology Non Fiction by Abhishek Mitra
আলেকজান্ডারের সমাধির খোঁজে - Alexanderer Samadhir Khnoje | A Bengali historical non-fiction by Aniruddha Sarkar
যে বইটি আপনি নিচ্ছেন ব্রহ্মাণ্ড ছিল না যখন - শাক্ত ভাবনায় সৃষ্টিতত্ত্ব - Bramhanda Chilo Na Jakhan - Shakto Bhabnay Srishtitatwa | A bengali mythological non-fiction by Arghya Dipta Kar Original price was: ₹450.00.Current price is: ₹337.50. Original price was: ₹450.00.Current price is: ₹337.50.

Only 2 left in stock

1 × নিষিদ্ধ নগরীর ঈশ্বর - Nisiddha Nagarir Iswar | Bengali Mythology Non Fiction by Abhishek Mitra Original price was: ₹249.00.Current price is: ₹186.75.

In stock

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Add to basket