পাঠ প্রতিক্রিয়া – নিহত হ‌ওয়ার আগে ও পরে – Pratik Gon

0 minutes, 0 seconds Read

📖: নিহত হওয়ার আগে ও পরে

👤: Piya Sarkar

👨‍💻: বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন

⭐: ৪.২৫ / ৫

পিয়া সরকারের নিহত হওয়ার আগে ও পরে বইটি প্রথম পড়া শুরু করেই বুঝে গিয়েছিলাম—এটি এক বসায় শেষ না করে ওঠা যাবে না। করুণাময়ী থেকে বর্ধমানগামী বাসে বইটি খুলেছিলাম, আর দমদম পেরিয়ে ডানলপ পৌঁছানোর মধ্যেই ১১২ পাতার এই উপন্যাস শেষ! এত দ্রুত পড়ে ফেলার পেছনে একটাই কারণ—গল্পের টান।

নাতিদীর্ঘ এই উপন্যাসে লেখিকা বন্ধুত্ব, প্রেম, হিংসা ও রহস্যকে এমনভাবে বুনেছেন যে কোথাও আলাদা করে কিছু চোখে পড়ে না, বরং সবকিছু মিলেমিশে একটি পূর্ণাঙ্গ আবহ তৈরি করেছে। সাধারণত বড় উপন্যাসে চরিত্রায়ন, রহস্যের স্তর নির্মাণ বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য বেশি পরিসর থাকে। কিন্তু এত কম পরিসরেও লেখিকা গল্পকে যত্নে গুছিয়ে একটি সম্পূর্ণতা দিয়েছেন—এটি সত্যিই প্রশংসার যোগ্য।

তবে শেষাংশে কিছু জায়গায় সামান্য অসঙ্গতি চোখে পড়েছে, আর সমাপ্তিটা আরও একটু গোছানো হতে পারত। তবুও মনে রাখতে হবে, এটি লেখিকার শুরুর দিকের কাজ। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে প্রচেষ্টা এবং সম্ভাবনা—দুটোই স্পষ্ট।

সব মিলিয়ে, এই বছরের বইমেলায় লেখিকার পাঁচটি বই কেনার সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল না। বরং বাকি লেখাগুলো পড়ার জন্য এখন আরও বেশি আগ্রহ তৈরি হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop