পাঠ প্রতিক্রিয়া – নিহত হ‌ওয়ার আগে ও পরে – Gargi Srkian Mukherjee

0 minutes, 0 seconds Read

ছোট্ট বই।কিন্তু উত্তেজনা ভরপুর।যেনো আমাদের জীবন।সময় কম কিন্তু বড়োই গতিশীল।

এটা একটা থ্রিলার। কয়েকটা খুন। কয়েকজন বন্ধু।আর তাদের জটিল সম্পর্ক।সৌন্দর্য,লোভ,প্রতিহিংসা,মাদকদ্রব্য,আর বাকি আদিম রিপুদের আনাগোনা।পাঁচজন প্রাণের বন্ধু।একজন খুন হলো।কিন্তু বাকি চারজন এর কি ভূমিকা সেই খুনের পিছনে? সম্পর্কের টানাপোড়েন,যৌনতা,বন্ধুত্ব,আর ভাঙন লেখনীতে ফুটে উঠেছে গভীর ভাবে।আর আছে তথাকথিত “নপুংসক”দের উপর চিরাচরিত অত্যাচার।শারীরিক,মানসিক,সামাজিক। স্মৃতিবিভ্রম কথা পরে মনে হয় এ যেনো আমাদের প্রত্যেকের মনের গোপন ইচ্ছে।আমরাও তো মুছে ফেলতে চাই আমাদের স্মৃতির কিছু অংশ।চিরতরে।শুধু বিশেষ কিছু অংশ।

যাক আর হেয়ালি করবো না।বইটা পারলে পড়ে দেখবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop