পাঠ প্রতিক্রিয়া – নিহত হ‌ওয়ার আগে ও পরে – Malory Irsha Chakraborty

0 minutes, 1 second Read

বই- নিহত হওয়ার আগে ও পরে
লেখিকা- পিয়া সরকার
প্রকাশক- বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন
মূদ্রিত মূল্য- ২০০/-

একটা ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন পচা ডোবা থেকে উদ্ধার হল একটা কঙ্কাল…সেই সাথে উঠে এলো অনেক ধামাচাপা পড়া সত্য, খোলা হল একটা ১২ বছরের পুরোনো কেস ফাইল। শুধু তাই নয়, বিবেক মন্থন করে উঠে এলো স্মৃতির অতলে হারিয়ে যাওয়া পাপ পুণ্যের অসম্পূর্ণ হিসেব।

আপাতদৃষ্টিতে ক্রাইম থ্রিলার মনে হলেও আমার এই বইটাকে জটিল মনস্তাত্ত্বিক গল্প বলেই মনে হয়েছে।

একটা হত্যাকাণ্ড ও চারজন বন্ধুর পুনর্মিলন উৎসব, আর তার মাঝেই চলছে সত্যি মিথ্যের লড়াই, অতীত ও বর্তমানের সংঘাত। ঘটনাবহুল কাহিনী নয়, চরিত্রের প্রাচুর্যও নেই… কিন্তু স্বল্প পরিসরেই লেখিকা বিবেকের ভূমিকা স্পষ্টভাবে চিত্রায়িত করেছেন। গল্পের শেষে উনি একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পাঠকের কাছে, কোন অপরাধটা গুরুতর? কাউকে চিরতরে শেষ করে দেওয়া? নাকি কারোর দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতন করে কাউকে জীবিত থাকতেই মেরে ফেলা? নাকি এসব কিছু দেখে শুনেও প্রতিবাদ না করে উল্টে উস্কানি দিয়ে পৈশাচিক উল্লাসে মেতে ওঠা? অথবা নিজের একটা অপরাধ লুকাতে আর একটা জঘন্য অপরাধ করা?

আপাতদৃষ্টিতে ক্রাইম থ্রিলার মনে হলেও আমার এই বইটাকে জটিল মনস্তাত্ত্বিক গল্প বলেই মনে হয়েছে। সবথেকে ভালো লাগলো যে অহেতুক তথ্য আর সংলাপ দিয়ে লেখাটাকে টেনে হিঁচড়ে বড় করেননি লেখিকা। ওয়ান টাইম রীড হিসেবে বেশ ভালো বই।

Similar Posts

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop