উপন্যাস : পাতালকুহেলি
লেখক : অভিষেক চট্টোপাধ্যায়
প্রকাশনা : বেঙ্গল ট্রয়কা পাবলিকেশন
দাম : ৪৫০ টাকা
Avishek Chattopadhyay স্যার, কি লিখেছেন। দিনের বেলা পড়ার সময় পাচ্ছিনা, রাতের বেলায় পড়তে ভয় লাগছে। আবার না পড়েও থাকতে পারছিনা। খুব বাজে অবস্থা। একটু করে পড়ছি আর এদিক ওদিক তাকাচ্ছি। ভয় করছে। তাও ছাড়তে পারছিনা। পাশের মানুষটাকেও সন্দেহের চোখে দেখছি।

পাতালকুহেলিতে একদিকে যেমন ভৌতিক ব্যাপার রয়েছে আরেকদিকে রয়েছে দারুণ রহস্য।
১৩ নম্বর ফ্লোর পড়েই আপনার লেখার ভক্ত হয়ে গিয়েছিলাম। তারপর একে একে আপনার লেখা সমস্ত ভৌতিক গল্প, উপন্যাস এবং আপনার লেখা রহস্য উপন্যাস ম্যাও পড়ে ফেললাম। তারপর থেকেই অপেক্ষায় থাকতাম আপনার লেখা কবে বেরোবে।
এইবছর বইমেলা থেকে কেনা পাতালকুহেলি পড়ে আরও একবার আপনার লেখার ভক্ত হয়ে গেলাম। পাতালকুহেলিতে একদিকে যেমন ভৌতিক ব্যাপার রয়েছে আরেকদিকে রয়েছে দারুণ রহস্য। দুইয়ের মিশ্রণে দুর্দান্ত একটি উপন্যাস শেষ করলাম। আপনাকে অনেক ধন্যবাদ পাঠকদের এত সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য